৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭১
'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
- যমুনা নদীতে
- মেঘনার মোহনায়
- বঙ্গোপসাগরেসঠিক উত্তর
- সন্দ্বীপ চেনেল
উত্তর: (গ) বঙ্গোপসাগরে
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত।
সোয়াচ অব নো গ্রাউন্ড:
- খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত; গঙ্গা খাদ নামেও পরিচিত।
- গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার; তলদেশ তুলনামূলক সমতল, পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
- মহীসোপানের কিনারায় গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- এটি মহীসোপান থেকে পলল গভীর সমুদ্রে পরিবহণ নিয়ন্ত্রণ করে এবং বঙ্গীয় ডিপ সি ফ্যানে (Bengal Fan) পলল ফেলে।