৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৪
কোন্ ফসলটি রপ্তানী বহুমুখীকরনে সম্ভাবনাময়?
- আউশ ধান
- তেলবীজ
- পাট
- আলুসঠিক উত্তর
উত্তর: (ঘ) আলু
ব্যাখ্যা
→ আলু রপ্তানি বহুমুখীকরণে সবচেয়ে সম্ভাবনাময় ফসল।
ফসল রপ্তানি বহুমুখীকরণ: রপ্তানিতে এক বা কয়েকটি প্রধান ফসলের ওপর নির্ভরতা কমিয়ে নতুন, বৈচিত্র্যপূর্ণ ও উচ্চমূল্যের ফসল রপ্তানি বাড়ানোর প্রক্রিয়া।
আলু সম্পর্কে জানা জরুরি:
- দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদন হয়েছে, যা চাহিদার চেয়ে প্রায় ২২ লাখ টন বেশি।
- বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম আলু উৎপাদনকারী দেশ; এশিয়ায় ৩য়।
- আলু রপ্তানি শুরু হয় ১৯৯৯ সালে।
- ১৪টি দেশে আলু রপ্তানি হয়; মালয়েশিয়া সর্বোচ্চ আমদানিকারক (মোট রপ্তানির ৮০ শতাংশ)।
- অন্য গন্তব্য: সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা ও কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ (সৌদি আরব, বাহরাইন, দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত)।
- রপ্তানি সর্বোচ্চ ছিল ১ লাখ ৬ হাজার টন (FY14); এরপর কমে, সম্প্রতি পুনরুদ্ধার হচ্ছে।
- রপ্তানি বাড়ার কারণ: শক্তিশালী উৎপাদন, কম স্থানীয় দাম এবং এশীয় বাজারে চাহিদা।
- কৃষি মন্ত্রণালয় ও EPB আলুকে রপ্তানিমুখী ফসল হিসেবে প্রাধান্য দিচ্ছে; গুণগত মানের জন্য GAP ও Phytosanitary certificate প্রয়োজন।
পাট কেন নয়? পাট রপ্তানিযোগ্য হলেও এটি ঐতিহ্যগত ও প্রচলিত পণ্য, নতুন বহুমুখীকরণের পণ্য নয়। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ২০২০-২১ অর্থবছরের ১.১৬ বিলিয়ন ডলার থেকে FY25-এ ২৯% কমে ৮২০ মিলিয়ন ডলারে নেমেছে।
অন্যগুলো: আউশ ধান খাদ্য নিরাপত্তার ফসল, রপ্তানি প্রায় নেই; তেলবীজ এখনো আমদানি-নির্ভর।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?৫০তম বিসিএস
- বাংলাদেশ কোন্ দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানী করে?৪৭তম বিসিএস
- ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?৪৬তম বিসিএস
- বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে-৩৭তম বিসিএস
- ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?৩৭তম বিসিএস
- বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?৩৫তম বিসিএস