৩৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৪

বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী?

  1. প্রবাসী শ্রমিক
  2. পাট
  3. রেডিমেড গার্মেন্টসসঠিক উত্তর
  4. চামড়া

উত্তর: (গ) রেডিমেড গার্মেন্টস

ব্যাখ্যা

রেডিমেড গার্মেন্টস বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয়ের খাত। ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার রপ্তানি আয় ছিল ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৮৫.৪৫%।

  • নীটওয়্যার: ১৮,৫৯২ মিলিয়ন ডলার (৪৮.৩৫%)
  • তৈরি পোশাক: ১৪,২৬৪ মিলিয়ন ডলার (৩৭.১০%)

অন্যান্য রপ্তানি (২০২৩-২৪): পাটজাত পণ্য ৪৮২ মিলিযন ডলার (১.২৫%), প্রকৌশল দ্রব্য ৩৩৮ মিলিয়ন ডলার (০.৮৮%), কৃষিজাত পণ্য ৫৩৫ মিলিয়ন ডলার (১.৩৯%), হিমায়িত খাদ্য ২৭৪ মিলিয়ন ডলার (০.৭১%), কাঁচাপাট ১০০ মিলিয়ন ডলার (০.২৬%), চা ৩ মিলিয়ন ডলার।

  • রপ্তানির সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র; প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
  • জার্মানিও শীর্ষ আমদানিকারক দেশগুলোর একটি; ইউরোপে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আমদানি-রপ্তানি (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আমদানি-রপ্তানি: সব প্রশ্ন ও উত্তর →