৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫

নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

  1. দেবেশ রায়ের 'তিস্তাপাড়ের বৃত্তান্ত'
  2. সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'সঠিক উত্তর
  3. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'যাও পাখি'
  4. অভিজিৎ সেনের 'রহুচণ্ডালের হাড়'

উত্তর: (খ) সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'

ব্যাখ্যা

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসে দুই বাংলার রাজনৈতিক ও সামাজিক পালাবদলের চিত্র আছে; স্বাধীনতা-পরবর্তী যুবসমাজের হতাশা ও মুজিব-হত্যাও এতে এসেছে।

  • ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত।
  • ঘটনা শুরু পঞ্চাশের মধ্যভাগে, শেষ আশির দশকের মোহনায়।
  • দুই বাংলার দুই পরিবারকে কেন্দ্র করে রচিত; একাধিক প্রধান চরিত্র আছে, কেউ কেউ ইউরোপ-আমেরিকায়ও গেছে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →