৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩

ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?

  1. কবরসঠিক উত্তর
  2. পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. জন্ডিস ও বিবিধ বেলুন
  4. ওরা কদম আলী

উত্তর: (ক) কবর

ব্যাখ্যা

‘কবর’ নাটক: অধ্যাপক মুনীর চৌধুরী রচিত; পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক। ১৯৫৩ সালে জেলে থাকা অবস্থায় লেখা ও রাজবন্দিদের দ্বারা প্রথম অভিনীত; ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত।

- মার্কিন নাট্যকার Irwin Shaw-এর ‘Bury The Dead’ (১৯৩৬) নাটকের অনুসরণে রচিত।
- মিছিলে গুলিবর্ষণের পর লাশ গুম করতে গিয়ে পুলিশ দেখে লাশগুলো ছিন্নভিন্ন; তারা একত্রে মাটিচাপা দিতে চাইলে লাশগুলো কবরে যেতে অস্বীকার করে।

অন্যান্য:
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’: সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- ‘জন্ডিস ও বিবিধ বেলুন’: সেলিম আল দীন রচিত, ১৯৭২ সালে ডাকসু মঞ্চস্থ করে।
- ‘ওরা কদম আলী’: মামুনুর রশীদের প্রথম নাটক (১৯৭৮)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →