৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০

১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান?

  1. সৈয়দ আলী আহসানসঠিক উত্তর
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. সৈয়দ শামসুল হক
  4. সিকান্‌দার আবু জাফর

উত্তর: (ক) সৈয়দ আলী আহসান

ব্যাখ্যা

সৈয়দ আলী আহসান একজন অধ্যাপক ও কবি। ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

কবিতায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৭), সুফী মোতাহের হোসেন স্বর্ণপদক (১৯৬৭), একুশে পদক (১৯৮৩), মধুসূদন স্বর্ণপদক (১৯৮৫) এবং নাসিরউদ্দিন স্বর্ণপদক লাভ করেন।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, উচ্চারণ। আত্মজীবনী: আমার সাক্ষ্য।

  • BCS Mate-এ এই প্রশ্নে ১৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →