৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩১
"প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।" - গানটির গীতিকার কে?
- শাহ আবদুল করিম
- রাধারমন
- শেখ ওয়াহিদসঠিক উত্তর
- কুদ্দুস বয়াতি
উত্তর: (গ) শেখ ওয়াহিদ
ব্যাখ্যা
‘পরানের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারণে’ গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। সুফিয়া কাঙালিনি গানটি গেয়েছেন।
শেখ ওয়াহিদুর রহমান:
- লোককবি; জন্ম ১৯৩৯ সালে।
- জন্ম ও বাল্য-কৈশোর কেটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার একটি গ্রামে; তাই তাঁর আঞ্চলিক গানে সে অঞ্চলের রূপ-রস-গন্ধ পাওয়া যায়।
- তাঁর ডাক নাম ‘দুষ্ট ছেলে’, নামটি বঙ্গবন্ধুর দেওয়া।
- ‘বাউল’ খ্যাতি অর্জন করেছেন। লিখেছেন পল্লিগীতি, ভাটিয়ালি, গণসঙ্গীত, মরমি, আধ্যাত্মিক ও শাক্ত পদাবলি।
- উল্লেখযোগ্য গান: আমার মাটির গাছে লাউ ধইরাছে, অপূর্ব তটিনী ওগো, অলি দরবেশ কারে বলে, আদমকে বানাইয়া খোদা।
- বিয়ের গান: মেনদি বাটো তোমরা সখি, মিতু আসবে নওশা সেজে, পালকি চড়ে যাইগো ভাবি।
একই টপিকের আরও প্রশ্ন
- 'হুলিয়া' কবিতা কার রচনা?৩৫তম বিসিএস
- নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?৩৫তম বিসিএস
- নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?৩৫তম বিসিএস
- সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?৩৪তম বিসিএস
- ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?৩৪তম বিসিএস
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।' এ গানের প্রথম সুরকার কে?৩৪তম বিসিএস