৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৯

'মিলির হাতে স্টেনগান'- গল্পটি কার লেখা?

  1. আখতারুজ্জামান ইলিয়াসসঠিক উত্তর
  2. শহীদুল জহির
  3. শওকত ওসমান
  4. শওকত আলী

উত্তর: (ক) আখতারুজ্জামান ইলিয়াস

ব্যাখ্যা

‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ ‘দুধভাতে উৎপাত’-এর অন্তর্গত। গল্পটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত।

‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থ: প্রকাশকাল ১৯৮৫। এতে চারটি গল্প আছে: মিলির হাতে স্টেনগান, দুধভাতে উৎপাত, পায়ের নিচে জল, দখল।

আখতারুজ্জামান ইলিয়াস:

  • জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৩, গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে; মৃত্যু ৪ জানুয়ারি ১৯৯৭, ঢাকা।
  • মূলত কথাসাহিত্যিক; পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
  • পুরস্কার: বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২), সাদত আলী আখন্দ পুরস্কার (১৯৯৫, ‘খোয়াবনামা’ উপন্যাসের জন্য), আনন্দ পুরস্কার (১৯৯৬, কলকাতা)।
  • উপন্যাস: চিলেকোঠার সেপাই, খোয়াবনামা।
  • গল্পগ্রন্থ: অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →