৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৬
'কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
- রোমান্সমূলক উপন্যাসসঠিক উত্তর
- বিয়োগান্তক নাটক
- ঐতিহাসিক উপন্যাস
- সামাজিক উপন্যাস
উত্তর: (ক) রোমান্সমূলক উপন্যাস
ব্যাখ্যা
'কপালকুণ্ডলা' (১৮৬৬) বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস এবং রোমান্সধর্মী উপন্যাস। অরণ্যে কাপালিক-পালিতা কপালকুণ্ডলাকে কেন্দ্র করে কাহিনি গড়ে উঠেছে। পটভূমি: জাহাঙ্গিরের আমলের আগ্রা, অরণ্য ও সমুদ্র।
- নায়িকা কপালকুণ্ডলা নবকুমারকে বলেন "পথিক তুমি পথ হারাইয়াছ?" — একে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ বলা হয়।
- চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক।
বঙ্কিমচন্দ্র: বাংলা উপন্যাসের জনক; প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী; ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?৩৫তম বিসিএস
- মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?৩৪তম বিসিএস
- 'নীল দর্পণ' নাটকটির বিষবস্তু কী?৩৪তম বিসিএস
- 'ঘরে বাইরে' উপন্যাসটি কার লেখা?৩৪তম বিসিএস
- 'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?৩৪তম বিসিএস
- কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত?৩৪তম বিসিএস