৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৫
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
- কৃষ্ণকুমারীসঠিক উত্তর
- শর্মিষ্ঠা
- সধবার একাদশী
- নীলদর্পণ
উত্তর: (ক) কৃষ্ণকুমারী
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্তের 'কৃষ্ণকুমারী' (রচনা ১৮৬০, প্রকাশ ১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। কাহিনিটি উইলিয়াম টডের 'রাজস্থান' থেকে নেওয়া। নাটকটি ১৮৬৭ সালের ফেব্রুয়ারিতে শোভাবাজার থিয়েটারে প্রথম অভিনীত হয়।
- প্রথম সার্থক কমেডি নাটক: পদ্মাবতী।
- প্রথম সার্থক নাটক: শর্মিষ্ঠা।
- সধবার একাদশী (প্রহসন) ও নীলদর্পণ (প্রথম নাটক, ১৮৬০) দীনবন্ধু মিত্রের রচনা।
মধুসূদন দত্ত: বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা; প্রথম অমিত্রাক্ষর কাব্য তিলোত্তমাসম্ভব (১৮৬০); প্রথম চতুর্দশপদী কবিতা রচয়িতা। রচনা: মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা।
একই টপিকের আরও প্রশ্ন
- 'কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?৩৫তম বিসিএস
- কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?৩৫তম বিসিএস
- মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?৩৪তম বিসিএস
- 'নীল দর্পণ' নাটকটির বিষবস্তু কী?৩৪তম বিসিএস
- 'ঘরে বাইরে' উপন্যাসটি কার লেখা?৩৪তম বিসিএস
- 'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?৩৪তম বিসিএস