৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৩

রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?

  1. খুলনার পিঠাভোগসঠিক উত্তর
  2. যশোরের কেশবপুর
  3. ছোটনাগপুর মালভূমি
  4. কুষ্টিয়ার শিলাইদহ

উত্তর: (ক) খুলনার পিঠাভোগ

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি ছিল খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রাম। দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব নদীতীরের এই গ্রামে বসতি স্থাপন করেন।

  • জন্ম: ১৮৬১ সালের ৭ মে, কলকাতার জোড়াসাঁকো।
  • পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
  • ১৯১৩ সালে গীতাঞ্জলির জন্য এশিয়ার প্রথম নোবেল পুরস্কার লাভ।
  • ১৯১৫ সালে 'নাইট' উপাধি পান, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তা ফিরিয়ে দেন।
  • মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →