৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৪

'জুম' চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

  1. সাতক্ষীরা, যশোহর, কুষ্টিয়া
  2. নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
  3. বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
  4. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহসঠিক উত্তর

উত্তর: (ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

ব্যাখ্যা

জুম চাষ বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে দেখা যায়। বাংলাদেশে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এটি করা হয়। সিলেটের পাহাড়ি অঞ্চলেও কিছু জুম চাষ হয়।

জুম চাষ:

  • পাহাড়ি অঞ্চলের প্রচলিত চাষপদ্ধতি; অর্থ স্থান পরিবর্তনের মাধ্যমে চাষ।
  • শুষ্ক মৌসুমে বন কেটে বা পুড়িয়ে ১-৩ বছর চাষ, তারপর ১০-৪০ বছর পতিত রাখা হয়।
  • অন্য নাম: স্থানান্তর চাষ, সুইডেন চাষ বা জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষ।
  • পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের জীবন ও সংস্কৃতি বহুলাংশে এর উপর নির্ভরশীল।

ক্ষতিকর প্রভাব: মাটির উর্বরতা হ্রাস, ভূমিক্ষয়, বন উজাড়, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, নদী ও হ্রদ ভরাট এবং খাড়া ঢালে ভূমিধ্বস।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ফসল উৎপাদন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ফসল উৎপাদন: সব প্রশ্ন ও উত্তর →