২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৬
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়-
- পঞ্চগড়সঠিক উত্তর
- দিনাজপুর
- কুড়িগ্রাম
- বান্দরবান
উত্তর: (ক) পঞ্চগড়
ব্যাখ্যা
চা শিল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
- স্বাধীনতার আগে শুধু দুটি জেলায় চা আবাদ হতো: সিলেট (সুরমা ভ্যালি) ও চট্টগ্রাম (হালদা ভ্যালি)।
- বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় সিলেটের মালনীছড়ায় ১৮৫৭ সালে।
- বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বাংলাদেশ টি রিসার্চ স্টেশনকে পূর্ণাঙ্গ চা গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করেন; এখন এটি BTRI নামে পরিচিত।
- জাতীয় চা দিবস ৪ জুন।
- চা নিলাম কেন্দ্র: চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়।
- সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায় (৯০টি)।
একই টপিকের আরও প্রশ্ন
- একটি কাঁচা পাটের গাইটের ওজন-১২তম বিসিএস
- কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?১১তম বিসিএস
- ইউরিয়া সারের কাঁচামাল-১১তম বিসিএস
- বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?১১তম বিসিএস
- ছায়া প্রেমী (shadow loving) অর্থনৈতিক ফসল কোনটি?৪৭তম বিসিএস
- বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?৪০তম বিসিএস