৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৭
বাংলাদেশের কৃষি কোন প্রকার?
- ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগীসঠিক উত্তর
- ধান-প্রধান বাণিজ্যিক
- স্বয়ংভোগী মিশ্র
- স্বয়ংভোগী শষ্য চাষ ও পশুপালন
উত্তর: (ক) ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
ব্যাখ্যা
বাংলাদেশের কৃষি ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী ধরনের।
স্বয়ংভোগী চাষ: শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য করা চাষ। ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন ও জাপানে এ ধরনের কৃষি প্রচলিত।
বৈশিষ্ট্য:
- ক্ষুদ্রায়তন জমি
- নিবিড় চাষ
- ধানের প্রাধান্য
- কায়িক শ্রমনির্ভর
- একাদিক্রমে চাষ
- প্রকৃতির উপর বেশি নির্ভরশীল
কেন এই নামকরণ: ধান প্রধান খাদ্য, প্রায় ৮০% কৃষি জমিতে ধান হয়; গম, ভুট্টা ও শাকসবজিও প্রচুর উৎপাদিত হয়।
জাতীয় কৃষি দিবস: ১ অগ্রহায়ণ, নবান্ন উৎসবের দিনে পালিত হয়। প্রথম পালন ২০০৮ সালের ১৫ নভেম্বর (১ অগ্রহায়ণ ১৪১৫)। শ্লোগান: কৃষিই সমৃদ্ধি।
একই টপিকের আরও প্রশ্ন
- (প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়-২৪তম বিসিএস
- একটি কাঁচা পাটের গাইটের ওজন-১২তম বিসিএস
- কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?১১তম বিসিএস
- ইউরিয়া সারের কাঁচামাল-১১তম বিসিএস
- বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?১১তম বিসিএস
- ছায়া প্রেমী (shadow loving) অর্থনৈতিক ফসল কোনটি?৪৭তম বিসিএস