১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৪

বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?

  1. রংপুর
  2. ময়মনসিংহ
  3. টাঙ্গাইল
  4. ফরিদপুরসঠিক উত্তর

উত্তর: (ঘ) ফরিদপুর

ব্যাখ্যা

জেলা হিসেবে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় (৯,৯১,৮৭৫ বেলস)।

- বিভাগ হিসেবে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ঢাকা বিভাগে (২৯,৪৬,৪৮৬ বেলস)।

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুসারে শীর্ষ জেলা:

  • ধান: ময়মনসিংহ (বোরো), নওগাঁ (আউশ), দিনাজপুর (আমন)
  • গম: ঠাকুরগাঁও
  • মাছ: ময়মনসিংহ
  • চিংড়ি: সাতক্ষীরা
  • আলু: বগুড়া
  • তুলা: ঝিনাইদহ

বিভাগ অনুসারে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় রংপুর বিভাগে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ফসল উৎপাদন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ফসল উৎপাদন: সব প্রশ্ন ও উত্তর →