৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২২
পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
- বন্যা
- খরা
- ভূমিকম্পসঠিক উত্তর
- ঘূর্ণিঝড়
উত্তর: (গ) ভূমিকম্প
ব্যাখ্যা
কার্যকর পূর্বাভাস ছাড়া সংঘটিত হয় ভূমিকম্প। ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করা গেলেও আগাম সতর্কতা এখনো সম্ভব হয়নি।
বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়া যায়।
গুরুত্বপূর্ণ তথ্য:
- ১৯৯৩ সালে বাংলাদেশকে তিনটি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়: মারাত্মক ঝুঁকিপূর্ণ (উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল), মাঝারি ঝুঁকিপূর্ণ (মধ্যাঞ্চল) এবং কম ঝুঁকিপূর্ণ (দক্ষিণ-পশ্চিমাঞ্চল)।
- ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যেতে পারে। যেমন ১৭৮৭ সালে আসামের ভূমিকম্পে পুরাতন ব্রহ্মপুত্রের গতিপথ বদলে যমুনা দিয়ে প্রবাহিত হতে শুরু করে।
- ভূমিকম্প পরিমাপক যন্ত্র: সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক: রিখটার স্কেল।
একই টপিকের আরও প্রশ্ন
- বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?৩৫তম বিসিএস
- নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?৩৫তম বিসিএস
- নিচের কোনটি আপদ (Hazard)-এর প্রত্যক্ষ প্রভাব?৩৫তম বিসিএস
- দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?৩৫তম বিসিএস
- প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?৩৫তম বিসিএস
- কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?৩৫তম বিসিএস