৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩০

প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?

  1. কমিউনিটি পর্যায়েসঠিক উত্তর
  2. জাতীয় পর্যায়ে
  3. উপজেলা পর্যায়ে
  4. আঞ্চলিক পর্যায়ে

উত্তর: (ক) কমিউনিটি পর্যায়ে

ব্যাখ্যা

জাতীয়, উপজেলা বা আঞ্চলিক পর্যায়ের চেয়ে কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা নিলে তা সবচেয়ে ফলপ্রসূ হয়। ব্যক্তির চেয়ে দলগতভাবে মানুষকে সচেতন করা অধিক কার্যকর।

উপকূলীয় দুর্যোগ: বাংলাদেশের উপকূল (৭১৬ কি. মি.) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মোকাবিলার উপায়:

  • আবহাওয়ার তথ্যভিত্তিক পূর্বাভাস ও সতর্কীকরণ যথাসময়ে প্রচার
  • বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও SPARRSO-এর উপগ্রহ ও রাডার চিত্রের মাধ্যমে পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন
  • পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের উন্নয়ন
  • ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (CPP)-এর সক্ষমতা বৃদ্ধি
  • সামরিক বাহিনীর বেসামরিক প্রশাসনকে সহায়তা
  • বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দুর্যোগ সংকেত প্রচার
  • বেসরকারি সংস্থা ও রেডক্রিসেন্ট সোসাইটির ভূমিকা
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মহাকাশ, ভূগোল ও পরিবেশ (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৯৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাকাশ, ভূগোল ও পরিবেশ: সব প্রশ্ন ও উত্তর →