৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২১

বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?

  1. মৌসুমী বায়ু ঋতুতে
  2. শীতকালে
  3. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
  4. প্রাক-মৌসুমী বায়ু ঋতুতেসঠিক উত্তর

উত্তর: (ঘ) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে

ব্যাখ্যা

কালবৈশাখী ঝড় প্রাক-মৌসুমী উষ্ণ গ্রীষ্মকালে হয়।

বাংলাদেশের জলবায়ুভিত্তিক চার ঋতু:

  • শুষ্ক শীতকাল
  • প্রাক-মৌসুমী উষ্ণ গ্রীষ্মকাল
  • গ্রীষ্মকালীন মৌসুমী বর্ষাকাল
  • শরৎকাল

কালবৈশাখী ঝড়:

  • সাধারণত এপ্রিল-মে (বৈশাখ-জ্যৈষ্ঠ) মাসে হয়; বৈশাখে প্রকোপ বেশি।
  • গতিবেগ ৫৫ থেকে ৮০ কি. মি.।
  • উত্তর-পশ্চিমের শীতল ও শুষ্ক বায়ু এবং দক্ষিণ-পূর্বের উষ্ণ ও আর্দ্র বায়ুর সংঘর্ষে সৃষ্টি হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মহাকাশ, ভূগোল ও পরিবেশ (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৯৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাকাশ, ভূগোল ও পরিবেশ: সব প্রশ্ন ও উত্তর →