৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৯

দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?

  1. পুনর্বাসন
  2. ঝুঁকি (Risk) চিহ্নিতকরণসঠিক উত্তর
  3. দুর্যোগ প্রস্তুতি
  4. দুর্যোগ প্রশমন কর্মকাণ্ড

উত্তর: (খ) ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ

ব্যাখ্যা

দুর্যোগ ব্যবস্থাপনায় সর্বপ্রথম কাজ হলো ঝুঁকি চিহ্নিতকরণ।

ঝুঁকি (Risk): আপদ, বিপদাপন্নতা এবং পরিবেশের আন্তঃক্রিয়ায় সৃষ্ট সম্ভাব্য ক্ষতিকর অবস্থা।

দুর্যোগ ব্যবস্থাপনার মূল লক্ষ্য:

  • দুর্যোগের ঝুঁকি হ্রাস
  • সম্পদ ও পরিবেশের ক্ষতি এড়ানো বা কমানো
  • ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা
  • দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার সম্পন্ন করা

আইন ও পরিকল্পনা:

  • দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২
  • দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫
  • জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (NPDM) ২০২১-২০২৫
  • বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মহাকাশ, ভূগোল ও পরিবেশ (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৯৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাকাশ, ভূগোল ও পরিবেশ: সব প্রশ্ন ও উত্তর →