৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১

'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?

  1. রূপকথাসঠিক উত্তর
  2. ছোটগল্প
  3. গ্রাম্যগীতিকা
  4. রূপকথা-উপকথা

উত্তর: (ক) রূপকথা

ব্যাখ্যা

'ঠাকুরমার ঝুলি' বাংলাদেশের প্রচলিত বিভিন্ন রূপকথার সংকলন।

  • সংকলক: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
  • এতে রূপকথার সঙ্গে উপকথার বৈশিষ্ট্যও আছে, কারণ পশু-পাখির মুখ দিয়ে কাহিনী বর্ণিত হয়েছে।
  • গ্রন্থের ভূমিকা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  • গ্রন্থটি জার্মান ভাষায় অনূদিত হয়।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার: জন্ম ১৮৭৭ সালে ঢাকার উলাইল গ্রামে; 'সুধা' পত্রিকার প্রকাশক।

অন্যান্য গ্রন্থ: ঠাকুরদাদার ঝুলি, দাদা মশায়ের থলে, বাংলার সোনার ছেলে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →