২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯

দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

  1. বুড় শালিকের ঘাড়ে রোঁ
  2. বিয়ে পাগলা বুড়োসঠিক উত্তর
  3. কিঞ্চিত জলযোগ
  4. কল্কি অবতার

উত্তর: (খ) বিয়ে পাগলা বুড়ো

ব্যাখ্যা

বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্রের একটি প্রহসন। এটি বাস্তব ঘটনা অবলম্বনে লেখা (১৮৬৬) এবং ১৮৭২ সালে প্রথম অভিনীত হয়।

এই প্রহসনের উল্লেখযোগ্য চরিত্র: নসিরাম, রতা, রাজীব, রাজমণি, কেশব, বৈকুণ্ঠ।

দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩):

  • শ্রেষ্ঠ নাটক: নীলদর্পণ (১৮৬০), যা নীলকর বিরোধী নীলবিদ্রোহে ইন্ধন জোগায়
  • নবীন তপস্বিনী (১৮৬৩), লীলাবতী (১৮৬৭), কমলে কামিনী (১৮৮৩, শেষ রচনা)

অন্য বিকল্পের রচয়িতা:

  • বুড় শালিকের ঘাড়ে রোঁ: মাইকেল মধুসূদন দত্ত
  • কিঞ্চিৎ জলযোগ: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
  • কল্কি অবতার: দ্বিজেন্দ্রলাল রায়
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →