২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯

শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

  1. বনী আদম
  2. জননী
  3. চৌরসন্ধি
  4. ক্রীতদাসের হাসিসঠিক উত্তর

উত্তর: (ঘ) ক্রীতদাসের হাসি

ব্যাখ্যা

ক্রীতদাসের হাসি উপন্যাসের জন্য শওকত ওসমান ১৯৬৬ সালে আদমজী পুরস্কার পান।

  • উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়, এটি তাঁর সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত।
  • রূপক-প্রতীকে আইয়ুব খানের শাসনের সমালোচনা করা হয়েছে; তাতারি বাঙালি জনতা ও স্বাধীনতার প্রতীক, বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক।

শওকত ওসমানের কয়েকটি উপন্যাস:

  • ক্রীতদাসের হাসি, জননী, চৌরসন্ধি, বনি আদম, নেকড়ে অরণ্য, জাহান্নম হইতে বিদায়, সমাগম, রাজা উপাখ্যান, দুই সৈনিক, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →