২৯তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২১

'আবদুল্লাহ' উপন্যাসের রচয়িতা কে?

  1. মোহাম্মদ নজীবর রহমান
  2. কাজী ইমদাদুল হকসঠিক উত্তর
  3. শেখ ফজলুল করিম
  4. মমতাজ উদ্দিন আহম্মেদ

উত্তর: (খ) কাজী ইমদাদুল হক

ব্যাখ্যা

'আবদুল্লাহ' উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক।

  • উপন্যাসটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯৩৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
  • রচনাকালে লেখকের মৃত্যু হলে কাজী আনোয়ারুল কাদির খসড়া অনুসরণ করে উপন্যাসটি সমাপ্ত করেন।
  • উপন্যাসে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা ও সম্প্রদায়বিদ্বেষের বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ চিত্রিত হয়েছে।
  • শিল্পগুণে উৎকৃষ্ট না হলেও বাঙালি মুসলমানের সামাজিক অগ্রযাত্রা বোঝায় এর ঐতিহাসিক গুরুত্ব আছে।

কাজী ইমদাদুল হক:

  • জন্ম: ১৮৮২, খুলনা জেলা।
  • 'আবদুল্লাহ' রচনার মাধ্যমে ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
  • উল্লেখযোগ্য গ্রন্থ: আঁখিজল, মোসলেম জগতে বিজ্ঞান চর্চা, ভূগোল শিক্ষা প্রণালী, নবীকাহিনী, কামারের কান্ড, আবদুল্লাহ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →