২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?

  1. মোতাহের হোসেন
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. মীর মশাররফ হোসেনসঠিক উত্তর
  4. ফররুখ আহমদ

উত্তর: (গ) মীর মশাররফ হোসেন

ব্যাখ্যা

মীর মশাররফ হোসেনকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়।

মনে রাখুন:

  • তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক ছিলেন। জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়ার লাহিনীপাড়ায়।
  • সাহিত্যগুরু ছিলেন কাঙাল হরিনাথ। প্রথম গ্রন্থ 'রত্নাবতী'।
  • সম্পাদিত পত্রিকা: আজিজননেহার ও হিতকরী।
  • বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী।

রচনাবলি:

ধরনরচনা
নাটকবসন্তকুমারী, জমীদার দর্পণ, বেহুলা গীতাভিনয়
প্রহসনটালা অভিনয়, এর উপায় কি, ফাঁস কাগজ, ভাই ভাই এইতো চাই
উপন্যাসবিষাদ-সিন্ধু
আত্মজীবনীমূলকউদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়াঁর বস্তানী, আমার জীবনী, কুলসুম জীবনী

ফররুখ আহমদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →