২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২

রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?

  1. একরাত্রি
  2. নষ্টনীড়
  3. ক্ষুধিত পাষাণসঠিক উত্তর
  4. মধ্যবর্তিনী

উত্তর: (গ) ক্ষুধিত পাষাণ

ব্যাখ্যা

‘ক্ষুধিত পাষাণ’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অতিপ্রাকৃত গল্প।

রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্প:
ক্ষুধিত পাষাণ, নিশীথে, মণিহারা, কঙ্কাল।

অন্যান্য গল্প:

  • সমাজসমস্যামূলক: দেনাপাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ, অনধিকার প্রবেশ
  • আধুনিক মনস্তত্ত্ব: রবিবার, শেষকথা, ল্যাবরেটরি
  • অন্যান্য: নষ্টনীড়, শাস্তি, একরাত্রি, মধ্যবর্তিনী, দৃষ্টিদান, সমাপ্তি, পোস্টমাস্টার, হৈমন্তী, ছুটি

গুরুত্বপূর্ণ তথ্য: বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ। প্রথম ছোটগল্প ‘ভিখারিনী’ ১৮৭৪ খ্রিষ্টাব্দে ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর মোট ১১৯টি ছোটগল্প রয়েছে এবং গল্পগ্রন্থ ৫টি: গল্পগুচ্ছ, লিপিকা, সে, তিন সঙ্গী, গল্পসল্প।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →