২৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫২

সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?

  1. ১০ নং অনুচ্ছেদে
  2. ২১ (২) নং অনুচ্ছেদে
  3. ২৭ নং অনুচ্ছেদে
  4. ২৮ (২) নং অনুচ্ছেদেসঠিক উত্তর

উত্তর: (ঘ) ২৮ (২) নং অনুচ্ছেদে

ব্যাখ্যা

সংবিধানের ২৮ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবে।

২৮ অনুচ্ছেদের অন্যান্য দফা:

  • ২৮ (১): ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কোন নাগরিকের প্রতি বৈষম্য করবে না।
  • ২৮ (৩): ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তিতে কোন অক্ষমতা বা বাধা আরোপ করা যাবে না।
  • ২৮ (৪): নারী, শিশু বা নাগরিকদের অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়নে এই অনুচ্ছেদ বাধা হবে না।

অন্যান্য অনুচ্ছেদ:

  • ১০ নং: সমাজতন্ত্র ও শোষণমুক্তি।
  • ২৭ নং: আইনের দৃষ্টিতে সমতা।
  • ২১ (২) নং: সকল সময়ে জনগণের সেবা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সংবিধানের অনুচ্ছেদ ও তফসিল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সংবিধানের অনুচ্ছেদ ও তফসিল: সব প্রশ্ন ও উত্তর →