২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৯

বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?

  1. ১৬ বছর
  2. ১৮ বছরসঠিক উত্তর
  3. ২০ বছর
  4. ২১ বছর

উত্তর: (খ) ১৮ বছর

ব্যাখ্যা

সংবিধানের ১২২(২)(খ) অনুচ্ছেদ অনুযায়ী ভোটার-তালিকায় নাম তোলার জন্য ন্যূনতম বয়স ১৮ বছর।

ভোটার-তালিকাভুক্তির অন্যান্য শর্ত:

  • বাংলাদেশের নাগরিক হওয়া।
  • সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হওয়া বা আইনে অধিবাসী বিবেচিত হওয়া।
  • যোগ্য আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত না হওয়া।
  • ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন দণ্ডিত না হওয়া।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সংবিধানের অনুচ্ছেদ ও তফসিল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সংবিধানের অনুচ্ছেদ ও তফসিল: সব প্রশ্ন ও উত্তর →