২৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৪

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন?

  1. ৭ জন
  2. ৬৮ জন
  3. ১৭৫ জন
  4. ৪২৬ জনসঠিক উত্তর

উত্তর: (ঘ) ৪২৬ জন

ব্যাখ্যা

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব দেয়।

  • বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ): ৭ জন
  • বীরউত্তম (দ্বিতীয়): ৬৮ জন
  • বীরবিক্রম (তৃতীয়): ১৭৫ জন
  • বীরপ্রতীক (চতুর্থ): ৪২৬ জন

সাম্প্রতিক পরিবর্তন: ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর খেতাব বাতিল করে: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।

এর ফলে বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল আছে:

  • বীরশ্রেষ্ঠ: ৭ জন
  • বীরউত্তম: ৬৭ জন
  • বীরবিক্রম: ১৭৪ জন
  • বীরপ্রতীক: ৪২৪ জন
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মুক্তিযুদ্ধ (১৯৭১) (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৫০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ (১৯৭১): সব প্রশ্ন ও উত্তর →