২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৩
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
- ২৫
- ২৮সঠিক উত্তর
- ৪০
- ৪২
উত্তর: (খ) ২৮
ব্যাখ্যা
সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী নারী বা শিশুদের অনুকূলে কিংবা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য রাষ্ট্র বিশেষ বিধান প্রণয়ন করতে পারে।
অনুচ্ছেদ ২৮ (ধর্ম ইত্যাদি কারণে বৈষম্য):
- ২৮(১): ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্য করবে না।
- ২৮(২): রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
- ২৮(৩): একই কারণে বিনোদন/বিশ্রামের স্থানে প্রবেশ বা শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তিতে কোনো নাগরিককে অক্ষমতা বা বাধার অধীন করা যাবে না।
অন্যান্য অনুচ্ছেদ: ২৫ - আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন; ৪০ - পেশা বা বৃত্তির স্বাধীনতা; ৪২ - সম্পত্তির অধিকার।
একই টপিকের আরও প্রশ্ন
- জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?২১তম বিসিএস
- বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?২০তম বিসিএস
- বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে ''সকল সময়ে ____ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।''…১৮তম বিসিএস
- Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের ______ অনুচ্ছেদ লংঘনের কারনে।৫০তম বিসিএস
- কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলি পরিবর্তনযোগ্য নয়?৪৭তম বিসিএস
- বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি-৪৭তম বিসিএস