২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৮

কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?

  1. বিদ্রোহী
  2. প্রলয়োল্লাস
  3. আনন্দময়ীর আগমনেসঠিক উত্তর
  4. নারী

উত্তর: (গ) আনন্দময়ীর আগমনে

ব্যাখ্যা

‘আনন্দময়ীর আগমনে’ কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন।

  • ৭৯ লাইনের বৃটিশবিরোধী কবিতা; ‘ধূমকেতু’ পত্রিকার পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর ১৯২২) প্রকাশের পর ৮ নভেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হন।
  • জাতীয় কবি; ডাক নাম ‘দুখু মিয়া’; ‘বিদ্রোহী কবি’ ও ‘বুলবুল’ নামে খ্যাত।
  • জন্ম: ২৪ মে ১৮৯৯, চুরুলিয়া, বর্ধমান।
  • উপন্যাস: বাঁধন-হারা (প্রথম পত্রোপন্যাস), মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
  • গল্পগ্রন্থ: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা।
  • নাটক: ঝিলিমিলি, আলেয়া; গীতিনাট্য: মধুমালা।
  • প্রবন্ধ: দুর্দিনের যাত্রী, যুগবাণী, রুদ্র মঙ্গল।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →