২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৭
টা, টি, খানা ইত্যাদি-
- পদাশ্রিত নির্দেশকসঠিক উত্তর
- প্রকৃতি
- বিভক্তি
- উপসর্গ
উত্তর: (ক) পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা
টি, টা, খানা পদাশ্রিত নির্দেশকের উদাহরণ। বিশেষ্য বা সর্বনাম পদকে নির্দেশ করতে এগুলো পদের সঙ্গে যুক্ত হয়।
- একবচন: টি, টা, খানা, খানি, গাছা, গাছি (কলমটি, বৈঠকখানা)।
- বহুবচন: গুলি, গুলা, গুলো (ফলগুলো)।
- স্বল্পতা বোঝায়: টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা (তিনটে চাল, ভাতটুকু)।
- ‘গোটা’ বচনবাচক ও সংখ্যাবাচক শব্দের আগে বসে অনির্দিষ্টতা বোঝায়: গোটা দুই আম দাও।