২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
- বিদ্রোহী
- আনন্দময়ীর আগমনে
- রক্তাম্বরধারিণী মা
- কোনটিই নয়সঠিক উত্তর
উত্তর: (ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি কখনো নিষিদ্ধ হয়নি; এ-সংক্রান্ত প্রচলিত তথ্য সত্য নয়। তবে এর অন্তর্ভুক্ত 'রক্তাম্বর-ধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ করা হয়েছিল।
- 'অগ্নিবীণা' নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ; এর জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।
- প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'; গ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গিত।
- কবিতা (১২টি): প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর-ধারিণী মা, আগমণী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মহররম।
একই টপিকের আরও প্রশ্ন
- 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?২৫তম বিসিএস
- বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?২৫তম বিসিএস
- জসীমউদ্দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?২৫তম বিসিএস
- 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?২৫তম বিসিএস
- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?২৪তম বিসিএস
- জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?২৪তম বিসিএস