২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯

জসীমউদ্‌দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  1. তত্ত্ববোধিনী পত্রিকা
  2. ধুমকেতু
  3. কল্লোলসঠিক উত্তর
  4. কালি ও কলম

উত্তর: (গ) কল্লোল

ব্যাখ্যা

'কবর' কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়।

  • কবিতাটি জসীমউদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭)-এর অন্তর্ভুক্ত।
  • কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এতে ১১৮টি পঙক্তি আছে।

জসীমউদ্‌দীন:

  • প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ; 'পল্লিকবি' নামে পরিচিত।
  • ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম।
  • কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
  • উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: বালুচর, রূপবতী, রাখালী, নক্সী কাঁথার মাঠ, ধানখেত, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, মা যে জননী কান্দে।
  • গানের সংকলন: রঙ্গিলা নায়ের মাঝি, গাঙ্গের পাড়, জারিগান।
  • নির্বাচিত কবিতার সংকলন: সুচয়নী।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →