২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩০
'পাখি সব করে রব রাতি পোহাইল'- পংক্তির রচয়িতা কে?
- মদনমোহন তর্কালংকারসঠিক উত্তর
- রামনারায়ণ তর্করত্ন
- বিহারীলাল চক্রবর্তী
- কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর: (ক) মদনমোহন তর্কালংকার
ব্যাখ্যা
পঙ্ক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। এটি তাঁর শিশুপাঠ্য কবিতা, যা ‘শিশু শিক্ষা’ গ্রন্থে আছে।
মদনমোহন তর্কালঙ্কার:
- জন্ম ১৮১৭ সালে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে।
- বিদ্যাসাগরের সহযোগিতায় ‘সংস্কৃত-যন্ত্র’ (১৮৪৭) ছাপাখানা প্রতিষ্ঠা করেন; এখান থেকে ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ প্রথম গ্রন্থাকারে ছাপা হয়।
- বিধবাবিবাহ ও স্ত্রীশিক্ষা আন্দোলনে সক্রিয় ছিলেন।
- মৌলিক কাব্য: ‘রসতরঙ্গিণী’ (১৮৩৪), ‘বাসবদত্তা’ (১৮৩৬)।
- ‘শিশু শিক্ষা’ (তিন খণ্ড, ১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের উপযোগী গ্রন্থ।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?২৫তম বিসিএস
- 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?২৫তম বিসিএস
- 'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?২৫তম বিসিএস
- কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?২৫তম বিসিএস
- 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন?২৪তম বিসিএস
- 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?২৪তম বিসিএস