২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫

'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?

  1. হাসান হাফিজুর রহমান
  2. জহির রায়হান
  3. শহীদুল্লাহ কায়সার
  4. আনোয়ার পাশাসঠিক উত্তর

উত্তর: (ঘ) আনোয়ার পাশা

ব্যাখ্যা

'রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) আনোয়ার পাশার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উপন্যাসটি মুক্তিযুদ্ধকালেই রচিত।

  • উল্লেখযোগ্য চরিত্র: অধ্যাপক সুদীপ্ত শাহীন, ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব।

আনোয়ার পাশা: কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার ছিলেন।

  • উপন্যাস: নিশুতি রাতের গাথা, নীড় সন্ধানী, রাইফেল রোটি আওরাত।
  • গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী।
  • কাব্যগ্রন্থ: নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →