২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
- সুকুমার সেন
- দীনেশচন্দ্র সেনসঠিক উত্তর
- মুহম্মদ শহীদুল্লাহ
- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তর: (খ) দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
দীনেশচন্দ্র সেনের 'বঙ্গভাষা ও সাহিত্য' (১৮৯৬) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর এটি একটি তথ্যসমৃদ্ধ গবেষণাগ্রন্থ, যার প্রশংসা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
মনে রাখার বিষয়:
- দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯) ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও লোক-সাহিত্যবিশারদ।
- ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'বাংলা ভাষা ও সাহিত্য' বিভাগ খুললে তিনি এর প্রধান হন।
- তিনি 'রায়বাহাদুর' উপাধি পান (১৯২১)।
- উল্লেখযোগ্য গ্রন্থ: History of Bengali Language and Literature, বাংলার পুরনারী, প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান, রামায়ণী কথা, কৃত্তিবাসী রামায়ণ।
- সম্পাদনা: মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা।
একই টপিকের আরও প্রশ্ন
- 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?২৫তম বিসিএস
- 'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?২৫তম বিসিএস
- কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?২৫তম বিসিএস
- 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন?২৪তম বিসিএস
- 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?২৪তম বিসিএস
- কোনটা ঠিক?২৪তম বিসিএস