২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬

'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?

  1. নাটক
  2. উপন্যাসসঠিক উত্তর
  3. কাব্য
  4. ছোটগল্প

উত্তর: (খ) উপন্যাস

ব্যাখ্যা

'কাশবনের কন্যা' শামসুদ্দীন আবুল কালামের উপন্যাস, ১৯৫৪ সালে প্রকাশিত। এতে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি ও গ্রামীণ জীবন চিত্রিত হয়েছে।

  • চরিত্র: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান।
  • শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ সালে বরিশালের নলছিটিতে জন্মগ্রহণ করেন।
  • অন্য উপন্যাস: আলমনগরের উপকথা, কাঞ্চনমালা, জায়মঙ্গল, কাঞ্চনগ্রাম, পুঁই ডালিমের কাব্য।
  • গল্পগ্রন্থ: অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নাই, দুই হৃদয়ের তীর, শাহের বানু।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →