২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১
কোনটা ঠিক?
- সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
- কাঁদো নদী কাঁদো (কাব্য)
- বহিপীর (নাটক)সঠিক উত্তর
- মহাশ্মশান (নাটক)
উত্তর: (গ) বহিপীর (নাটক)
ব্যাখ্যা
বহিপীর নাটকটি সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত, ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত।
নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর, যিনি ধর্মকে ভণ্ডামিতে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেন। নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহ এই নাটকের মূল কাহিনি।
উল্লেখযোগ্য চরিত্র: বহিপীর, তাহেরা, হাতেম, আমেনা, হাশেম।
অন্যান্য:
- সোজন বাদিয়ার ঘাট: কবি জসীম উদ্দীনের কাহিনিকাব্য
- কাঁদো নদী কাঁদো: সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস
- মহাশ্মশান: কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা, একটি মহাকাব্য
একই টপিকের আরও প্রশ্ন
- কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলি?২৪তম বিসিএস
- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?২২তম বিসিএস
- 'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?২২তম বিসিএস
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক যুগ) কারা রচনা করেন?২২তম বিসিএস
- কোনটি ঠিক?২২তম বিসিএস
- কোনটি হযরত মুহম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?২২তম বিসিএস