১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬১

১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন-

  1. ব্যামফিল্ড ফুলারসঠিক উত্তর
  2. লর্ড মিন্টো
  3. লর্ড কার্জন
  4. ওয়ারেন হেস্টিংস

উত্তর: (ক) ব্যামফিল্ড ফুলার

ব্যাখ্যা

স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার ছিলেন ১৯০৫ সালে গঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর।

মনে রাখুন:

  • ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলা প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ গঠিত হয়।
  • ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জলপাইগুড়ি, মালদহ, পার্বত্য ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়; রাজধানী ছিল ঢাকা।
  • ব্যামফিল্ড ফুলার ১৯০৬ সালের ২০ আগস্ট পদত্যাগ করেন।
  • কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতার কারণে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।

একই টপিকের আরও প্রশ্ন

ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল: সব প্রশ্ন ও উত্তর →