২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৪

বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?

  1. দুদু মিয়া
  2. তিতুমীর
  3. হাজী শরীয়তউল্লাহসঠিক উত্তর
  4. সৈয়দ আহমদ

উত্তর: (গ) হাজী শরীয়তউল্লাহ

ব্যাখ্যা

ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও প্রবক্তা হাজী শরিয়ত উল্লাহ। তিনি ১৭৮২ খ্রিস্টাব্দে মাদারীপুরে জন্মগ্রহণ করেন এবং ১৮৪০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

  • 'ফরায়েজী' শব্দটি আরবি 'ফরজ' (অবশ্য কর্তব্য) থেকে এসেছে; যাঁরা ফরজ পালন করেন তাঁরাই ফরায়েজী।
  • ভারতবর্ষকে 'দারুল হারব' ঘোষণা করেন।
  • দুদু মিয়া (মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ) আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন; তিনি ১৮১৯ থেকে ১৮৬২ খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন।

অন্যদের পরিচয়: মাওলানা মুহাম্মদ আলী - খিলাফত আন্দোলন; স্যার সৈয়দ আহমদ খান - আলীগড় আন্দোলন; মজনু শাহ - ফকির বিদ্রোহ।

একই টপিকের আরও প্রশ্ন

ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল: সব প্রশ্ন ও উত্তর →