২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৪

প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?

  1. প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
  2. প্রধান বিচারপতি নিয়োগসঠিক উত্তর
  3. অডিটর জেনারেল নিয়োগ
  4. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ

উত্তর: (খ) প্রধান বিচারপতি নিয়োগ

ব্যাখ্যা

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়াও প্রধান বিচারপতি নিয়োগ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এককভাবে করতে পারেন।

রাষ্ট্রপতি সম্পর্কে মনে রাখার বিষয়:

  • তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী।
  • তিনি আইন অনুসারে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
  • সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী তিনি অধ্যাদেশ জারি করতে পারেন।
  • প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: নির্বাহী বিভাগ (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২টি প্রশ্ন এসেছে।