২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮
কোনটি শামসুর রাহমানের রচনা?
- নিরন্তর ঘণ্টাধ্বনি
- নির্জন স্বাক্ষর
- নিরালোকে দিব্যরথসঠিক উত্তর
- নির্বাণ
উত্তর: (গ) নিরালোকে দিব্যরথ
ব্যাখ্যা
'নিরালোকে দিব্যরথ' শামসুর রাহমানের কাব্যগ্রন্থ, ১৯৬৮ সালে প্রকাশিত।
অন্যদিকে:
- নিরন্তর ঘণ্টাধ্বনি: সেলিনা হোসেনের উপন্যাস।
- নির্জন স্বাক্ষর: জীবনানন্দ দাশের কবিতা।
শামসুর রাহমান (জন্ম ১৯২৯, পুরান ঢাকা) বিশ শতকের দ্বিতীয়ার্ধের অন্যতম প্রধান কবি।
- উপন্যাস: অক্টোপাস, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়।
- কাব্যগ্রন্থ: রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, হরিণের হাড়, তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।
একই টপিকের আরও প্রশ্ন
- কোন্ কবি 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন?৫০তম বিসিএস
- শামসুর রাহমানের রচিত উপন্যাস -৪৬তম বিসিএস
- 'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা কে?৪৫তম বিসিএস
- মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?৩৮তম বিসিএস
- 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?৩৭তম বিসিএস
- 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার কবিতা?৩৪তম বিসিএস