২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯

'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' - এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?

  1. অবস্থাবাচক শব্দ
  2. বাক্যালঙ্কার শব্দ
  3. ধ্বন্যাত্মক শব্দসঠিক উত্তর
  4. দ্বিরুক্ত শব্দ

উত্তর: (গ) ধ্বন্যাত্মক শব্দ

ব্যাখ্যা

কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি শব্দকে ধ্বন্যাত্মক শব্দ বলে। 'টাপুর-টুপুর' বৃষ্টির ধ্বনির অনুকরণ, তাই এটি ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ।

শব্দদ্বিত্ব তিন ধরনের:

  • অনুকার দ্বিত্ব
  • ধ্বন্যাত্মক দ্বিত্ব
  • পুনরাবৃত্ত দ্বিত্ব

ধ্বন্যাত্মক দ্বিত্ব: ধ্বন্যাত্মক শব্দ পর পর দুই বা ততোধিক বার ব্যবহৃত হলে তৈরি হয়। যেমন: কুট কুট, ঢং ঢং, ঝমঝম, টুং টুং, শোঁ শোঁ।

মাঝখানে স্বরধ্বনি বসে অব্যাহত ব্যাপ্তির অর্থ বোঝায়, যেমন: খপাখপ, টাপুর-টুপুর, ফটাফট, পটাপট।

পুরনো বোর্ড বইয়ে 'টাপুর-টুপুর' অব্যয় দ্বিরুক্তি হিসেবে দেওয়া থাকলেও নতুন ব্যাকরণে অব্যয় দ্বিরুক্তি বাদ দেওয়া হয়েছে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: দ্বিরুক্ত শব্দ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

দ্বিরুক্ত শব্দ: সব প্রশ্ন ও উত্তর →