২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  1. চিলেকোঠার সেপাই
  2. আগুনের পরশমণিসঠিক উত্তর
  3. একাত্তরের দিনগুলি
  4. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তর: (খ) আগুনের পরশমণি

ব্যাখ্যা

'আগুনের পরশমণি' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস, ১৯৮৬ সালে প্রকাশিত।

  • ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের চালচিত্র অংকিত।
  • অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে মতিন সাহেব নামে এক ভদ্রলোক আশ্রয় দেন; কাহিনির শুরু এখান থেকেই।

অন্যদিকে:

  • চিলেকোঠার সেপাই: আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান নিয়ে।
  • একাত্তরের দিনগুলি: জাহানারা ইমামের মুক্তিযুদ্ধকালীন দিনলিপি।
  • পায়ের আওয়াজ পাওয়া যায়: সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক।

হুমায়ূন আহমেদ (মৃত্যু ২০১২): মুক্তিযুদ্ধবিষয়ক অন্য উপন্যাস: জোছনা ও জননীর গল্প, শ্যামল ছায়া, সৌরভ, অনীল বাগচীর একদিন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: হুমায়ূন আহমেদ ও হুমায়ুন আজাদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

হুমায়ূন আহমেদ ও হুমায়ুন আজাদ: সব প্রশ্ন ও উত্তর →