২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫
'নদী ও নারী' কার রচনা?
- কাজী আব্দুল ওদুদ
- আবুল ফজল
- শামসুদ্দিন আবুল কালাম
- হুমায়ুন কবিরসঠিক উত্তর
উত্তর: (ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। ১৯৪৫ সালে প্রকাশিত; একই বছর এর ইংরেজি সংস্করণ 'Men and Rivers' প্রকাশিত হয়।
- পটভূমি: পদ্মা নদীর চরের মানুষের জীবন।
- নজু মিয়া ও আসগর মিয়া দুই বন্ধুর জীবনকে ঘিরে কাহিনি আবর্তিত।
- ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।
হুমায়ুন কবির: জন্ম ১৯০৬ সালে ফরিদপুরে; প্রকৃত নাম হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির; 'চতুরঙ্গ' পত্রিকা সম্পাদনা করেন। কাব্যগ্রন্থ: স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী।
একই টপিকের আরও প্রশ্ন
- 'দেয়াল' রচনাটি কার?৩৪তম বিসিএস
- কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?২০তম বিসিএস