৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭
'দেয়াল' রচনাটি কার?
- হুমায়ূন আহমেদসঠিক উত্তর
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- বুদ্ধদেব বসু
- সেলিনা হোসেন
উত্তর: (ক) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
দেয়াল হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রচিত এই ঐতিহাসিক উপন্যাসের পরিসমাপ্তি ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের হত্যাকাণ্ডের বর্ণনায়। তাঁর মৃত্যুর এক বছর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়।
হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২): জন্ম নেত্রকোনার মোহনগঞ্জে। প্রথম উপন্যাস নন্দিত নরক (১৯৭২), দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ: শ্যামল ছায়া, আগুনের পরশমণি, অনিল বাগচীর একদিন, জোছনা ও জননীর গল্প।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?২০তম বিসিএস
- 'নদী ও নারী' কার রচনা?২০তম বিসিএস