১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬

'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-

  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. ভারতচন্দ্র রায়সঠিক উত্তর
  3. মদনমোহন তর্কালঙ্কার
  4. কামিনী রায়

উত্তর: (খ) ভারতচন্দ্র রায়

ব্যাখ্যা

‘প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে / আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ পঙক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। ঈশ্বরী পাটনীর মুখে এ উক্তি দেওয়া হয়েছে।

  • ভারতচন্দ্রকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়।
  • কাব্যের প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী।
  • কাব্যটি তিন খণ্ডে বিভক্ত: শিবনারায়ণ, কালিকামঙ্গল ও মানসিংহ-ভবানন্দ খণ্ড।
  • বিখ্যাত পঙক্তি: ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’ ও ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?’

একই টপিকের আরও প্রশ্ন

মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ও লেখক: সব প্রশ্ন ও উত্তর →