১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬০

শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম -

  1. দামেস্ক চুক্তি
  2. আলজিয়ার্স চুক্তিসঠিক উত্তর
  3. কায়রো চুক্তি
  4. বৈরুত চুক্তি

উত্তর: (খ) আলজিয়ার্স চুক্তি

ব্যাখ্যা

শাত-ইল-আরব জলপথের বিরোধ নিষ্পত্তির জন্য ইরাক ও ইরানের মধ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।

শাত-ইল-আরব:
- পারস্য উপসাগরে অবস্থিত।
- এই জলপথের অধিকারকে কেন্দ্র করে ইরাক-ইরান বিরোধ শুরু হয়।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত এটিকে কেন্দ্র করে যুদ্ধ হয়।

আলজিয়ার্স চুক্তি:
- স্বাক্ষরকারী: ইরাক ও ইরান; স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- অনুমোদন: ১৯৭৬ সালে।
- ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের পক্ষে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন।
- স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়ে।
- ১৭ সেপ্টেম্বর ১৯৮০ সালে ইরাকের ইরান আক্রমণের মধ্য দিয়ে চুক্তিটি অকার্যকর হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আন্তর্জাতিক চুক্তি ও সনদ (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আন্তর্জাতিক চুক্তি ও সনদ: সব প্রশ্ন ও উত্তর →