১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬১

'৫০০ দিনের প্ল্যান' বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে -

  1. 'ওয়ারশ' জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
  2. রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
  3. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করাসঠিক উত্তর
  4. পূর্ব জার্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা

উত্তর: (গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা

ব্যাখ্যা

৫০০ দিনের প্ল্যান ছিল সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট অর্থনীতিকে বাজার অর্থনীতিতে রূপান্তরের প্রকল্প।

৫০০ দিনের প্ল্যান:
- প্রস্তাবক: স্ট্যানিস্লাভ শাতালিন, গ্রিগরি ইয়াভলিনস্কি ও ইয়েভজেনি ইয়াসিনসহ একদল অর্থনীতিবিদ।
- শাতালিন ছিলেন মিখাইল গর্বাচেভের অর্থনৈতিক উপদেষ্টা।
- ব্যাপক বেসরকারিকরণ, বাজারনির্ধারিত মূল্য, বিশ্ব অর্থনীতির সঙ্গে একীভূতকরণ এবং ক্ষমতা কেন্দ্র থেকে প্রজাতন্ত্রের কাছে হস্তান্তর ছিল এর মূল দিক।
- বরিস ইয়েলৎসিন এটিকে পূর্ণ সমর্থন দেন; প্রধানমন্ত্রী নিকোলাই রাইজকভ এটি প্রত্যাখ্যান করেন।
- এই শক থেরাপি পরিকল্পনা ইউএসএসআর-এর পতনের একটি কারণ ছিল।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →