৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৮
কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
- NATOসঠিক উত্তর
- SALT
- NPT
- CTBT
উত্তর: (ক) NATO
ব্যাখ্যা
NATO নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়। NATO একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তার জন্য গঠিত হয়।
- NATO: ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত; সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম; প্রতিষ্ঠাতা সদস্য ১২টি, বর্তমান সদস্য ৩২টি।
- SALT (Strategic Arms Limitation Talks): যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা আলোচনা; ১৯৬৯ সালে শুরু; SALT-I স্বাক্ষরিত ২৬ মে ১৯৭২ এবং SALT-II স্বাক্ষরিত ১৮ জুন ১৯৭৯।
- NPT (Nuclear Non-Proliferation Treaty): পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি; স্বাক্ষরিত ১ জুলাই ১৯৬৮, কার্যকর ৫ মার্চ ১৯৭০; পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ৯টি।
- CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty): সব ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ; UN সাধারণ পরিষদে গৃহীত ১০ সেপ্টেম্বর ১৯৯৬, স্বাক্ষরিত ২৪ সেপ্টেম্বর ১৯৯৬; স্বাক্ষরকারী দেশ ১৮৭টি।
একই টপিকের আরও প্রশ্ন
- ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?৩৬তম বিসিএস
- যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?৩৬তম বিসিএস
- বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?২৮তম বিসিএস
- রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?২৭তম বিসিএস
- নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?২৭তম বিসিএস
- START-2 কী?২৭তম বিসিএস